Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট জামির হোসেনকে মেরে রক্তাক্ত করেছে তারই সহকর্মী

২৬ বাংলা টিভি   25-Jul-2026   12

Photo

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট জামির হোসেনকে মেরে রক্তাক্ত করেছে তারই সহকর্মী


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ  প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট জামির হোসেনকে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে একই হাসপাতালের হারবাল এ্যাসিস্টেন্ট মাহাবুবার রহমানের বিরুদ্ধে। ২৫ জুলাই শনিবার সকালে হাসপাতালের একটি রুমের মধ্যে এ ঘটনা ঘটে। মাহাবুবার রহমন বর্তমানে হাসপাতালের স্টোর কিপার হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।

অফিসে উপস্থিত হয়ে দুইজন বসে কথা বলার সময় হঠাৎ মাহাবুবার রহমান জামিরের উপর চড়াও হয় এবং চোখে আঘাত করে। এরপর নাকে মুখে উপর্যুপরি আঘাত করে| পরে আশে পাশে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে ইমার্জেন্সিতে নেয়। রক্তাক্ত জামির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা ক্রিটিক্যাল হওয়া সিটি স্ক্যান করানোর জন্য যশোরে পাঠানো হয়েছে।

হাসপাতালে ভর্তি জখম জামির হোসেন জানান, সকালে আমার মুখোমুখি কসে একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এসময় কি বুঝে উঠার আগেই হঠাৎ সে আমার উপর আক্রমন করে এবং কিল ঘুসি মারতে থাকে। আমার চোখে আঘাত লাগায় আমি মাথা ঘুরে পড়ে যায়। এসময় সে আমাকে উপর্যুপরি মারপিট করে।

অভিযুক্ত মাহাবুবার রহমান জানান, সে আমাকে নিয়ে বিভিন্নভাবে মিথ্যা দোষারোপ করে আসছে, সেটা নিয়ে জিজ্ঞাসা করতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে এমন ঘটনা ঘটেছে। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের স্বাস্থ্য কর্মকর্তা মো আমানুল্লাহ আল মামুন জানান, বিষয়টি অত্যান্ত নিন্দনীয়। এটা নিয়ে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত