Logo
বুধবার | ১৯ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত।

২৬ বাংলা টিভি   22-Oct-2025   65

Photo

মহেশপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত।


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক নিয়ম মেনে চললে সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত