Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়!

২৬ বাংলা টিভি   22-Oct-2025   65

Photo

কালীগঞ্জে মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়!


ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছে প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলম।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসক ডাঃ জিননু রাইন এবং কালীগঞ্জ পৌরসভার পরিদর্শক আলমগীর হোসেন।

অভিযানকালে বেশ কিছু মাংসের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, মূল্য তালিকা না রাখা ও সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে কয়েকটি দোকানকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম জানান, “জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজারে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত