Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

সন্তান পেলেও মাতৃত্বের সুযোগ হারালেন ২০ বছরের সোহানা, নড়াইলে ক্লিনিকে ভুল চিকিৎসায় জরায়ু অপসারণ, তদন্তে প্রশাসন

২৬ বাংলা টিভি   23-Jul-2026   26

Photo

সন্তান পেলেও মাতৃত্বের সুযোগ হারালেন ২০ বছরের সোহানা, নড়াইলে ক্লিনিকে ভুল চিকিৎসায় জরায়ু অপসারণ, তদন্তে প্রশাসন


নড়াইল প্রতিনিধি: নড়াইলে মডার্ন সার্জিক্যাল ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর গুরুতর শারীরিক জটিলতা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত এক প্রসূতির জরায়ু অপসারণ করতে হয়েছে। ভুল চিকিৎসা, চিকিৎসায় অবহেলা এবং অদক্ষ জনবল ব্যবহারের কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় জেলায় চিকিৎসাসেবার মান, রোগীর নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটি তদন্তে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের কাছে ভুক্তভোগী পরিবার  লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী পরিবার জানায়, নড়াইল জেলার কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের বনগ্রামের কামরুজ মোল্যার অন্তঃসত্ত্বা মেয়ে সোহানা বেগমকে (২০) গত ৪ জুলাই 'নড়াইল মডার্ন সার্জিক্যাল ক্লিনিক'-এ ভর্তি করা হয়। অন-কল চিকিৎসক ডা. সুব্রত কুমারের অধীনে অস্ত্রোপচারের মাধ্যমে সোহানা একটি কন্যাসন্তানের জন্ম দেন।
গত ৮ জুলাই প্রসূতিকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়। কিন্তু এর কয়েকদিনের মধ্যেই সোহানার অনবরত অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় এবং তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভিত্তিতে প্রসূতির জন্য ৮ ব্যাগ রক্তের ব্যবস্থা করতে বলা হয় এবং পুনরায় অস্ত্রোপচার করা হয়। প্রসূতির মা রবেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন:
"আমার মেয়ের রক্তক্ষরণ শুরু হলে ক্লিনিকের মালিককে ফোন করি, কিন্তু তিনি ভালো ব্যবহার করেননি। খুলনায় অপারেশনের পর ডাক্তাররা আমাদের জানান, আগের সিজারের সময় পেটের ভেতরে নাড়ির অংশ থেকে যাওয়ায় বড় ধরনের ইনফেকশন ও জটিলতা তৈরি হয়েছে। অবশেষে মেয়েকে বাঁচাতে জরায়ু কেটে ফেলতে হয়েছে।"
ঘটনার অনুসন্ধানে উক্ত ক্লিনিকে গিয়ে পাওয়া গেছে চাঞ্চল্যকর ও উদ্বেগজনক তথ্য। ক্লিনিকে কর্মরত এক কর্মচারী সাংবাদিকদের জানান, তার প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা মাত্র নবম শ্রেণি। চিকিৎসক অপারেশন শেষে চলে যাওয়ার পর রোগীর গায়ের সেলাই দেওয়া, অ্যানেস্থেসিয়া সংক্রান্ত সহায়তা, এমনকি প্রি ও পোস্ট-অপারেটিভ তদারকির মতো জটিল ও ঝুঁকিপূর্ণ কাজ নাকি তিনি নিজেই করে থাকেন।
সব অভিযোগ অস্বীকার করে নড়াইল মডার্ন সার্জিক্যাল ক্লিনিকের স্বত্বাধিকারী মফিজুর রহমান বলেন, "আমাদের অপারেশনের কারণে কোনো সমস্যা হলে আমরাই দেখি। তারা খুলনায় গেছে তা আমরা জানি না। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।"
এদিকে, ভুক্তভোগী পরিবার সিভিল সার্জন কার্যালয় এবং জেলা প্রশাসকের কাছে চিকিৎসার যাবতীয় নথিপত্রসহ লিখিত অভিযোগ দায়ের করেছে। ন্যায়বিচার না পেলে আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে পরিবারটি।
নিরাপদ মাতৃত্ব ও মানসম্মত চিকিৎসা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। স্থানীয় সচেতন মহল ও মানবাধিকার কর্মীদের মতে, এ ঘটনাটি কেবল একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, এটি সার্বিক জনস্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার স্বচ্ছতার প্রশ্ন। তারা স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিম্নের প্রশ্নগুলোর সুরাহা দাবি করেছেন:
ভুক্তভোগী প্রসূতি ও তার পরিবারের জন্য বিচার নিশ্চিত করতে একটি নিরপেক্ষ মেডিকেল বোর্ডের মাধ্যমে দ্রুত নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানানো হয়েছে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত