Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ৩ কোটি ১২ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকি, সংবাদ সম্মেলনে বিচার দাবি ভুক্তভোগীর

২৬ বাংলা টিভি   23-Jul-2026   65

Photo

নড়াইলে ৩ কোটি ১২ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকি, সংবাদ সম্মেলনে বিচার দাবি ভুক্তভোগীর


নড়াইল প্রতিনিধি:  পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে প্রতারণার মাধ্যমে ৩ কোটি ১২ লাখের বেশি টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের জীবনের নিরাপত্তা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী জেসমিন খানম (৫৬)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নড়াইল চৌরাস্তা এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভুক্তভোগী জেসমিন খানম নড়াইলের লোহাগড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কুন্দসি গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেসমিন খানম জানান, লোহাগড়া থানার গোপীনাথপুর (কাড়াল পাড়া) গ্রামের ফাল্গুনী সিকদার রিমি ওরফে সাবা (২৩), তার মা কুনু রানী সিকদার ও বোন শ্রাবনী সিকদারের সঙ্গে তাদের দীর্ঘদিনের পারিবারিক সুসম্পর্ক ছিল। ২০১৯ সালে ফাল্গুনী জানান, যশোরের কোতয়ালী থানার বেজপাড়া এলাকার আনন্দ কুমার সরকার তার স্বামী এবং তারা অত্যন্ত ধনাঢ্য।
পরবর্তীতে ২০২৩ সালের সেপ্টেম্বরে ফাল্গুনী অসুস্থতার কথা বলে চিকিৎসার খরচের জন্য আনন্দ বাবুর পাঠানো টাকা জেসমিন খানমের বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করতে শুরু করেন। ব্যাংক ও বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আনন্দ কুমার সরকার সর্বমোট ৩ কোটি ১২ লাখ ১০ হাজার ১১৫ টাকা পাঠান, যা জেসমিন খানম উত্তোলন করে ফাল্গুনীদের হাতে তুলে দেন। প্রতিবারই উত্তোলন কৃতটাকা আনন্দ কুমার সরকার ফাল্গুনীর কাছে ফোন করে টাকা পাওয়ার বিষটি নিশ্চিত করেন। 
তবে সম্প্রতি টাকা পাঠানো বন্ধ হয়ে গেলে প্রতারক চক্রটি উল্টো সমস্ত দোষ জেসমিন খানমের ওপর চাপানোর চেষ্টা করে। একই সাথে মামলার ৪ ও ৫ নম্বর অভিযুক্ত কাজল শেখ ও আলপনা রাসেল শেখ তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিতে থাকে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এ ঘটনায় গত ২৬ জুন যশোর আদালতে একটি মামলা (সি.আর- ১৭২৪/২৬) দায়ের করা হয়। মামলার খবর পেয়ে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায় এবং তাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। এতে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৭ জুন লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৪১৫) দায়ের করেন তিনি।
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী জেসমিন খানম প্রতারক চক্র ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আকুল আবেদন জানান।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত