Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জ কোয়ালিটি ইংলিশ ভার্সন স্কুলের তিন শিক্ষার্থীর বৃত্তি অর্জন, সংবর্ধনা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   23-Jul-2026   28

Photo

কালীগঞ্জ কোয়ালিটি ইংলিশ ভার্সন স্কুলের তিন শিক্ষার্থীর বৃত্তি অর্জন, সংবর্ধনা অনুষ্ঠিত


ইয়াসিন আরাফাত,নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ  কোয়ালিটি ইংলিশ ভার্সন স্কুলের ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী তিনজন শিক্ষার্থীই বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে শাহদীন আহম্মেদ ও রাইফুন নুর রাইফ ট্যালেন্টপুল বৃত্তি এবং আরহাম নুর জারিফ সাধারণ বৃত্তি লাভ করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও কালীগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান, বিদ্যালয়ের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, আব্দুল আলিম এবং তৌহিদুল ইসলাম বাবু। অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করে তাদের নিয়মিত অধ্যবসায় ও অভিভাবকদের সহযোগিতার প্রশংসা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ এস এম হাবিবর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করে আরও ভালো ফলাফল অর্জনে বিদ্যালয় কাজ করে যাবে।

অনুষ্ঠিানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত