Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট ২০২৬ উদ্বোধন

২৬ বাংলা টিভি   22-Jul-2026   23

Photo

কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট ২০২৬ উদ্বোধন


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট ২০২৬ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওঃ আবু তালিব। কালীগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদ  ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তবিবর রহমান মিনি। 
উদ্বোধনী ম্যাচে কালীগঞ্জ পৌরসভা ফুটবল দল ৪ ু ০ গোলে ১নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া ফেডারেশনের ব্যবস্থাপনায় বিকালে অতিথিগন দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি শেষে খেলার উদ্বোধন করে। এরপর রেফারির বাশিতে শুরু হয় খেলা। কালীগঞ্জ পৌরসভা ফুটবল দল খেলার প্রথমার্ধে ১টি ও দ্বিতিয়ার্ধে আরো ৩টি সহ মোট ৪ গোল করে। বিজয়ী পৌরসভা দলের তাইবু ২টি ও তাজিম এবং নাইম ১টি করে গোল করে। খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন, মোমেনুল হক খোকা. খায়রুল ইসলাম ও আকিদুল ইসলাম। ধারাভার্ষে  ছিলেন রবিউল ইসলাম।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনির ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, জামায়াত নেতা মাওঃ ওলিউর রহমান, বিএনপি নেতা আজিজুল ইসলাম, জালাল হোসেন, ক্রীড়া সংগঠক অজিৎ কুমার, সাংবাদিক জামির হোসেন, আসাদুজ্জামান মুকুল, তৌফিকুর রহামান কাজল, লিখন হোসেন সহ উপজেলা প্রশাসন ও ক্রীড়া ফেডারেশনের  কর্মকর্তাগন।
 


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত