সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুরে মাদকবিরোধী অভিযান,মোবাইল কোর্টে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
২৬ বাংলা টিভি 22-Jul-2026 18
মহেশপুরে মাদকবিরোধী অভিযান,মোবাইল কোর্টে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ- ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২২ জুলাই দুপুরে মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ ট হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের নিয়ম অনুযায়ী কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে মহেশপুর থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
news@26banglatv.com