Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা মহিলাদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   20-Jul-2026   21

Photo

ঝিনাইদহ জেলা মহিলাদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


সুলতান আল এনাম ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা মহিলাদলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) বিকেল ৪ টায় ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা মহিলাদলের সভাপতি অধ্যক্ষ কামরুন নাহার লিজি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আবু বক্কর বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক তহুরা খাতুন।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা নারী নেতৃত্বের বিকাশ ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক মহিলা দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এতে জেলা পরিষদ চত্বর নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত