Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত: মাদক নির্মূল ও খাল খননসহ সামগ্রিক উন্নয়ন বেগবান করার তাগিদ

২৬ বাংলা টিভি   19-Jul-2026   20

Photo

নড়াইলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত: মাদক নির্মূল ও খাল খননসহ সামগ্রিক উন্নয়ন বেগবান করার তাগিদ


নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা এবং তা আরও বেগবান করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং সংরক্ষিত আসনের  সংসদ সদস্য এ্যাডঃ নিপুন রায় চৌধুরীউপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং যুবসমাজকে রক্ষায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর বিশেষ জোর দেন। এছাড়া জেলার কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন খাল পুনর্খননের উপকারিতা এবং জনস্বার্থে খাল রাস্তাঘাট নির্মাণসহ গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়নের তাগিদ দেওয়া হয়।
সংসদ সদস্যরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ভাবনার সাথে সংগতি রেখে নড়াইল জেলাকে একটি আধুনিক ও আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে সবকটি দফতরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং জলাশয় সংস্কারের মতো জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর কাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার নির্দেশ দেন তারা।
সভায় নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক,জেলা পরিষদ নির্বাহী ড: আসাদুজ্জামান,সিভিল সার্জন ডা: আব্দুস রশিদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নড়াইল জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ত্বরান্বিত করতে নানামুখী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত