সারা বাংলা রাজশাহী পাবনা
পাবনার আতাইকুলায় আওয়ামীলীগ নেতাকে গলা কেটে হত্যা
২৬ বাংলা টিভি 19-Jul-2026 27
পাবনার আতাইকুলায় আওয়ামীলীগ নেতাকে গলা কেটে হত্যা
পাবনা প্রতিনিধি : পাবনার আতাইকুলা থানার ভূলবাড়িয়া ইউনিয়নে আব্দুস শুকুর (৪০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা| শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রতনপুর উত্তরপাড়া এলাকার একটি বাগানের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ|
নিহত আব্দুস শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামানিকের ছেলে| তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন|
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে আব্দুস শুকুর বাড়ি থেকে বের হন| এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আত্মীয়-¯^জন ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো খোঁজ পাননি|
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলের মধ্যে স্থানীয়রা একটি গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন| পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে| পরিবারের সদস্যরা মরদেহটি আব্দুস শুকুরের বলে শনাক্ত করেন|
ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন জানান, আব্দুস শুকুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন|
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে| কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
news@26banglatv.com