Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

২৬ বাংলা টিভি   18-Jul-2026   15

Photo

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন


বেনাপোল প্রতিনিধি : বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশাল এক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকাল ৫ টার সময় বেনাপোল বলফিল্ড মাঠ থেকে শুরু হয়ে চেকপোস্ট ঘুরে যশোর-বেনাপোল মহাসড়ক হয়ে দীর্ঘ ২০ কিলোমিটার উপজেলার নাভারন বাজার প্রদক্ষিণ শেষে আবার বেনাপোলে এসে শেষ হয়।
বেনাপোল বাইকারহুডের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ ও এডমিন আতিকুজ্জামান রিমু বলেন, বিশ্বকাপ ফুটবলের আগামী ২০ তারিখ ফাইনাল খেলাকে কেন্দ্র করে আমরা শার্শা উপজেলার  আর্জেন্টিনা তথা মেসি ভক্তরা একত্রিত হয়েছি। আমরা বেনাপোল বলফিল্ড থেকে ৫ শতাধিক মোটরসাইকেল এক যোগে বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড হয়ে নাভারন বাজার প্রদক্ষিণ শেষে বেনাপোলের ঐতিহ্যবাহী পৌর গেইট শেষ করেছি। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে একসাথে ফাইনাল খেলা উপভোগ করবো এবং আমাদেও পছন্দের দল আর্জেন্টিনা অবশ্যই এবার খেলায় বিজয় অর্জন করবে।
বেনাপোল ক্রিয়া সংস্থার সেক্রেটারি রায়হানুজ্জান দিপু বলেন, আমরা সেই ম্যারাডোনার আমল থেকে আর্জেন্টিনার ভক্ত। আজও আর্জেন্টিনা খেলা প্রাণভরে দেখে আসছি। ২০২২ সালে মেসির বিশ্বকাপ নেওয়া সহ ইউরোপিয় বিভিন্ন কাপ নিয়েছে। আমরা আশা করছি আগামী ২০ তারিখ অনুষ্ঠিত ফাইনালে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা তথা মেসি বিশ্বকাপ নিবে। আমরা আর্জেন্টিনার সমর্থনে আজ মোটরসাইকেল শোডাউনের আয়োজন করেছি।

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন


 

মেসি ভক্ত ওমর ফারুক বলেন, আজ এই শোডাউনে উপস্থিত থাকতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা শত ভাগ আশাবাদী আর্জেন্টিনা তথা মেসি আবারও বিশ্বকাপ জয় করবে।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত