Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

ফাইনালের আগে ইয়ামালকে ‘ঘরে আটকে’ রাখতে চান স্কালোনি

২৬ বাংলা টিভি   18-Jul-2026   15

Photo

ফাইনালের আগে ইয়ামালকে ‘ঘরে আটকে’ রাখতে চান স্কালোনি


স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারেন লামিন ইয়ামাল। আর্জেন্টিনার বিপক্ষে এই তরুণ তারকাই যে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারেন, সেটি ভালোভাবেই উপলব্ধি করছেন আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তাই ইয়ামালকে সামলানোই হবে তার দলের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি।

পুরো টুর্নামেন্টজুড়েই ইয়ামালের প্রভাব ধীরে ধীরে আরও স্পষ্ট হয়েছে। বার্সেলোনার এই উদীয়মান ফুটবলার হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে বিশ্বকাপে অংশ নেন। শুরুতে নিজের সেরা ছন্দে না থাকলেও ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে তিনি আগের ধার ফিরে পাচ্ছেন। এখন তার পারফরম্যান্স দেখে মনে হচ্ছে, ঠিক সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়েই তিনি নিজের সেরা ফর্মে পৌঁছে যাচ্ছেন।

সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ইয়ামালের গতি, ড্রিবলিং ও বুদ্ধিদীপ্ত মুভমেন্ট স্পেনের আক্রমণে নতুন মাত্রা যোগ করে। তার দুর্দান্ত দৌড়ের ফলেই পেনাল্টি আদায় করে নেয় স্পেন। সেই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় দলটি। পুরো ম্যাচেই ফরাসি রক্ষণভাগকে ব্যস্ত রেখে ধারালো ফুটবল উপহার দেন এই তরুণ উইঙ্গার।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ইয়ামালকে থামানোর উপায় জানতে চাইলে রসিকতার সুরে স্কালোনি বলেন, ‘ইয়ামালকে কীভাবে থামানো যাবে? আমরা যদি তাকে তার রুমেই আটকে রাখতে পারতাম।’

এরপর স্প্যানিশ তারকার ভূয়সী প্রশংসাও করেন আর্জেন্টিনার কোচ।

স্কালোনির মন্তব্য, ‘সে অসাধারণ একজন ফুটবলার। ফুটবলের জন্য সে অমূল্য সম্পদ। এখনো তার বয়স খুবই কম। ভবিষ্যতে এই খেলাকে আরও অনেক কিছু উপহার দেওয়ার সামর্থ্য তার রয়েছে।’

ফাইনালের আগে স্কালোনির এমন মন্তব্যই বলে দিচ্ছে, স্পেনের তরুণ বিস্ময় লামিনে ইয়ামালকে ঘিরে আর্জেন্টিনা কতটা সতর্ক। আর বিশ্ব ফুটবলের নজরও এখন থাকবে—ফাইনালের সবচেয়ে আলোচিত এই লড়াইয়ে ইয়ামাল কতটা প্রভাব ফেলতে পারেন।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত