Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

চাঁদাবাজি বন্ধ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দাও : সারজিস আলম

২৬ বাংলা টিভি   17-Jul-2026   19

Photo

চাঁদাবাজি বন্ধ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দাও : সারজিস আলম


নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয় সারজিস আলম বলেছেন, যদি চাঁদাবাজি না করো, তাহলে যে চাঁদাবাজি করে তার চাঁদাবাজি বন্ধ করো, তার বিরুদ্ধে ব্যবস্থা নাও। সেই সক্ষমতা যদি না থাকে তাহলে ক্ষমতা ছেড়ে দাও।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) 'জুলাই পদযাত্রা' উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে আয়োজিত এই সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দেশের বর্তমান চাঁদাবাজি পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ সময় স্থানীয় ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি জানান, গাইবান্ধা ও সাদুল্লাপুরের সাধারণ ভ্যান ও অটোচালকদের কাছ থেকে দৈনিক ১০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এমন পরিস্থিতিতে এই সরকারকে কোনোভাবেই 'জনগণের সরকার' বলা যায় না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যবস্থা না নিলে জনগণ এটাই ধরে নেবে যে, সরকার মুখে চাঁদাবাজির বিরোধিতা করলেও গোপনে সেই টাকার ভাগ নিচ্ছে।

জাতীয় নাগরিক পার্টির সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি শফিজল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশে দলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় নেত্রী সুমাইয়া ফারজানা দিনা এবং গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, জুলাই শহীদ দিবস স্মরণে গতকাল সকালে গাইবান্ধা পৌর পার্কের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্য এবং বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া জেলার সাতটি উপজেলাতেই স্থানীয় প্রশাসনের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত