Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

২৬ বাংলা টিভি   17-Jul-2026   10

Photo

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ


রামপাল (বাগেরহাট) সংবাদদাতা :  রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে প্রতিমন্ত্রী ও রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গত ১৪ জুলাই মঙ্গলবার লিখিত অভিযোগটি করেন উপজেলার হুড়কা গ্রামের বাসিন্দা মৃত গুরুদাশ ঘরামীর ছেলে উত্তম ঘরামী।

লিখিত অভিযোগে তিনি জানান, বিজ্ঞ আদালতের মাধ্যমে নিলাম খরিদ করে ৫.৩০ একর জমিতে শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করে আসছেন। গত ইংরেজি ২৫ মে রাত অনুমান ১২ টার সময় কতিপয় ঘেরদখলবাজ লোকজন নিয়ে তার ঘেরে চড়াও হয়। এরপর বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে জানালে তিনি স্থানীয় হুড়কা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেনের মাধ্যমে শালিশ বৈঠক করা হয়। প্রতিপক্ষ ইকরাম ফারাজি, রবিউল হাফেজ, মহম্মদ আলী ও শাহাজালাল ঘেরের পক্ষে কোন কাগজপত্র দেখাতে না পেরে ঘের ছেড়ে চলে যায়। পরবর্তীতে আবারো তারা ঘেরের দখল নিয়ে চারো পেতে মাছ ধরা শুরু করে। এতে তাদের এক লক্ষ টাকার ক্ষতি হয়। পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশনা অমান্য করে প্রতিপক্ষ জোরপূর্বক মাছ ধরে নিচ্ছে। তাদের বাঁধা দিলে তারা হিন্দু এলাকায় বহু মামলার আসামী সন্ত্রাসী মহম্মদ আলীকে দিয়ে হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইকরাম ফারাজি, শাহাজালাল ও রবিউল এর কাছে জানতে চাইলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বৈধ মালিকের কাছ থেকে জমির লিজ নিয়ে তারা ঘের করছেন, কাউকে ভয়ভীতি দেননি। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজিব আল রশিদের কাছে জানতে চাইলে বলেন, তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগীরা প্রতিমন্ত্রীর জোর হস্তক্ষেপ কামনা করেছেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত