Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকূপায় কৃষকের ১ বিঘা  জমির লাউক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

২৬ বাংলা টিভি   17-Jul-2026   23

Photo

শৈলকূপায় কৃষকের ১ বিঘা  জমির লাউক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা, ক্ষতি প্রায় ২ লাখ টাকা


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দিগনগর ইউনিয়নের গোকুলনগর গ্রামের এক কৃষকের ৩৩ শতক জমির ফলন্ত লাউক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কৃষক আলমগীর হোসেন তার জমিতে গিয়ে দেখেন, রাতের আঁধারে কে বা কারা ক্ষেতের সব লাউগাছের গোড়া কেটে দিয়েছে। আলমগীর হোসেন গোকুলনগর গ্রামের আবুল হোসেনের ছেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক আলমগীর হোসেন বলেন, “সকালে জমিতে এসে দেখি আমার সব লাউগাছের গোড়া কাটা। একদিন পরপর ৪ থেকে ৫ হাজার টাকার লাউ বিক্রি করতাম। এখন আমার সব শেষ করে দিয়েছে দুর্বৃত্তরা। গত বছরও একই জমির লাউগাছ কেটে দেওয়া হয়েছিল। এবারও একই ঘটনা ঘটল।”

প্রতিবেশী আব্দুল মালেক বলেন, “গত বছরও এই জমির লাউক্ষেত কেটে দেওয়া হয়েছিল। এবারও রাতের আঁধারে দুর্বৃত্তরা ক্ষেতের সব লাউগাছ কেটে দিয়েছে। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।”

এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, “লাউক্ষেত কেটে দেওয়ার বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
 


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত