সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষ্ণচূড়া গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন
২৬ বাংলা টিভি 16-Jul-2026 28
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষ্ণচূড়া গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চাচড়া রেলক্রসিং থেকে পৌরসভার ডাম্পিং সেন্টার (ময়লার ভাগাড়) পর্যন্ত সড়কের দুই ধারে কৃষ্ণচূড়া গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রেজওয়ানা নাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মো. কবীর হাসানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
পৌর কর্তৃপক্ষ জানায়, পরিবেশবান্ধব ও সবুজ নগরী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন এলাকায় বাস্তবায়ন করা হবে।
news@26banglatv.com