Logo
বুধবার | ১২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

বিশ্বকাপ ফাইনালের দিন ঢাকার মঞ্চ মাতাবেন সঞ্জয়

২৬ বাংলা টিভি   15-Jul-2026   27

Photo

বিশ্বকাপ ফাইনালের দিন ঢাকার মঞ্চ মাতাবেন সঞ্জয়


বিনোদন ডেস্ক:  ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয় দেব এবার প্রথমবারের মতো দেশের দর্শকদের সামনে পারফর্ম করতে যাচ্ছেন।

আগামী ১৯ জুলাই রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী আয়োজনে মঞ্চ মাতাবেন তিনি। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ ঘিরে এই বিশেষ আয়োজনে সঞ্জয়ের পরিবেশনা দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেবে বলে আশা করছেন আয়োজকেরা।

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে ছয় দিনব্যাপী এই ফ্যান ফেস্টের আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশনস। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই উৎসবে বড় পর্দায় খেলা উপভোগের পাশাপাশি থাকবে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং নানা বিনোদনমূলক আয়োজন।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস গণমাধ্যমকে জানিয়েছে, মঙ্গলবার (১৪ জুলাই) প্রথম সেমিফাইনালে পারফর্ম করবেন ফিরোজ জং ও ডিজে সুমন। দ্বিতীয় সেমিফাইনালে থাকবেন ব্ল্যাক জ্যাং এবং ডিজে তন্ময়। ১৬ জুলাই মঞ্চে উঠবেন তাসনিম আনিকা ও ডিজে প্রিয়ন্তী। ১৭ জুলাই পারফর্ম করবেন মিলা ইসলাম, ডিজে রিশাদ ও ডিজে তৃষা। ১৮ জুলাই থাকছেন ডিজে সানী। আর ফাইনালের দিন, ১৯ জুলাই, বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবেন সঞ্জয় দেব। তার সঙ্গে পারফর্ম করবেন ডিজে জুডু।  

ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্ম টিকিট টুমরো-তে টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দুই দিনের টিকিটের মূল্য ৫০০ টাকা, পরবর্তী তিন দিনের প্রতিদিনের টিকিট ৩০০ টাকা এবং ফাইনাল ম্যাচের দিনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।

শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দেবের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। মাত্র তিন বছর বয়সে ভারতীয় শাস্ত্রীয় সংগীত শেখা শুরু করেন তিনি। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন। তার প্রযোজনায় গান গেয়েছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, কনা, হাবিব ওয়াহিদ, জেফারসহ বহু জনপ্রিয় শিল্পী।

সম্প্রতি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের কানাডা পর্বে পারফর্ম করে ব্যাপক প্রশংসা কুড়ান সঞ্জয়। শুধু পরিবেশনাই নয়, তার পোশাকেও ফুটে ওঠে বাংলাদেশের পরিচয়। মেরুন রঙের স্যুটে রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং লাল-সবুজের নকশা তুলে ধরে তিনি দেশকে প্রতিনিধিত্ব করেন আন্তর্জাতিক মঞ্চে।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত