Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

অভয়নগরে বাইসাইকেল ট্রাক সংঘর্ষে নিহত-১

২৬ বাংলা টিভি   21-Oct-2025   61

Photo

অভয়নগরে বাইসাইকেল ট্রাক সংঘর্ষে নিহত-১


স্টাফ রিপোর্টার, অভয়নগর( যশোর) :

যশোর খুলনা মহাসড়কের মহাকাল আলিপুর

(মাইলপোষ্ট) নামক স্থানে ব্রিজের পাশে মেসার্স মিলন ট্রেডিং সংলগ্ন ২১ অক্টোবর (মঙ্গবার) সকাল ৭ টার দিকে  বাইসাইকেল ও অজ্ঞাত ট্রাকের সংঘর্ষ হলে বাইসাইকেল আরোহী সবজি বিক্রেতা মোঃ কালাম খান (৫৫) গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন নওয়াপাড়া হাইওয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আহত কালাম খানকে উদ্ধার করে অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন। আহত কালাম ১নং প্রেমবাগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চাঁপাতলা গ্রামের মৃত আনসার খানের ছেলে।

ঘটনাস্থের পাশে মেসার্স মিলন ট্রেডিং এ কর্মরত দুই জন ব্যক্তি বলেন,সকাল ৭ টার দিকে বাইসাইকেল যোগে কালাম সবজি বিক্রি করতে নওয়াপাড়ার উদ্দেশে যাচ্ছিলো এসময় একটি ট্রাক তাকে ধাক্কাদিলে মহাসড়কের উপর পড়ে গুরুতর আহত হয়।

স্থনীয় বাসিন্দা করিম বলেন,এই মাইলপোষ্ট জায়গাটি যেন মৃত্যুকুপে পরিণত হয়েছে। প্রতিনিয়ত এখানে ঘটছে সড়ক দূর্ঘটনা মারা যাচ্ছে মানুষ। গত কিছু দিন আগেও দুই মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে খুলনা মেডিকেল কলেজের ডাক্তার সহ দুই যুবক নিহত হয়। এর আগেও একাধিকবার এরকম ঘটনা ঘটেছে। আর আমাদের স্বাক্ষী দিতে হয়েছে। যেটা আমাদের জন্য যন্ত্রণার কারণ হয়ে দাড়িযেছে। আমরা নওয়াপাড়া হাইওয়ে থানার( ওসি) মহদয়ের দৃষ্টি আকর্ষণ করছি বিষটা দেখার জন্য।

এবিষয়ে জানতে চাইলে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, সকাল সাত টার দিকে সবজি বিক্রেতা কালাম নওয়পাড়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে ব্রিজের কছে আসলে অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে সিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাইসাইকেলটি থানা হেফাজতে আছে।প্রতিনিয়ত এখানে সড়ক দূর্ঘটনা রোধে  কোন পদক্ষেপ নিবেন কিনা জানতে চাইলে তিনি আরো বলেন, প্রায়ই সড়ক দূঘটনার কারনে ইতোমধ্যে আমরা টহল বাড়িয়ে দিয়েছি। এবং এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত