Logo
শুক্রবার | ১৭ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে চিত্রা নদীতে পেতে রাখা অবৈধ চায়না দুয়ারী জাল আটক করে পুড়িয়ে ধ্বংস

২৬ বাংলা টিভি   15-Jul-2026   29

Photo

কালীগঞ্জে চিত্রা নদীতে পেতে রাখা অবৈধ চায়না দুয়ারী জাল আটক করে পুড়িয়ে ধ্বংস


ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে চিত্রা নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও বাধ অবসারণ করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত  উপজেলা মৎস্য অফিস ওই অভিযান পরিচালনা করে।  পরে আটককৃত জাল উপজেলা পরিষদে এনে নির্বাহী অফিসারের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কালীগঞ্জ উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা হাসান  সাজ্জাদ জানান,  চলতি বর্ষা মৌসুমে একশ্রেণীর মানুষ উন্মুক্ত  চিত্রা নদীতে অবৈধ চায়না দুয়ারী জাল ও বাধ দিয়ে মাছ ধরছে।  এতে রেনু পোনা মাছের বংশ ধ্বংস  হচ্ছে।  এমন সংবাদের ভিত্তিতে  উপজেলা মৎস্য অফিস থানার পুলিশ  ফোর্স নিয়ে  চিত্রা নদীর হেলাই, ফয়লা, ফরাশপুর ও চাপরাইল এলাকায় অভিযান চালায়।  এ সময় নদীতে অবৈধভাবে পাতা  ৫০ টি চায়না দুয়ারি  ( ৬৫০ মিটার) জাল জব্দ এবং একটি বাধ অপসারণ করেন। পরে বিকালে জব্দকৃত জাল পরিষদ চত্বরে  এনে উপজেলা  নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের উপস্থিতিতে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযানকালে কালীগঞ্জ থানার পুলিশ ফোর্সসহ উপজেলা মৎস্য  অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত