Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

প্রেমের সম্পর্কের জেরে খেজুরের রস বিক্রেতা হত্যা, ১৮ বছর পর স্বামী-স্ত্রী-কন্যাসহ ৫ জনের যাবজ্জীবন

২৬ বাংলা টিভি   14-Jul-2026   28

Photo

প্রেমের সম্পর্কের জেরে খেজুরের রস বিক্রেতা হত্যা, ১৮ বছর পর স্বামী-স্ত্রী-কন্যাসহ ৫ জনের যাবজ্জীবন


 সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে একই পরিবারের স্বামী, স্ত্রী ও কন্যাসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রায়গঞ্জ উপজেলার তেবাড়িয়া গ্রামের সুজাত আলী ওরফে টুক্কা, তার স্ত্রী সেলিনা খাতুন, মেয়ে ফাতেমা খাতুন, সলঙ্গা থানার দেওভোগ গ্রামের হায়দার আলী এবং একই গ্রামের হোসনে আরা খাতুন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ জানান, মামলায় মোট ১০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলেও সাক্ষ্য-প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় জসের আলী, আল-আমিন, আশরাফ আলী, রফিকুল ইসলাম ও সবুরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, নিহত জাহাঙ্গীর শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার হাসনা গ্রামের বাসিন্দা এবং পেশায় খেজুরের রস বিক্রেতা ছিলেন। ব্যবসার কাজে রায়গঞ্জ এলাকায় যাতায়াতের সময় সুজাত আলী ওরফে টুক্কার সঙ্গে তার পরিচয় হয়। পরে তিনি টুক্কার বাড়িতে বসবাস শুরু করলে টুক্কার মেয়ে ফাতেমার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
এরই জেরে ২০০৭ সালের ৩ এপ্রিল জাহাঙ্গীর শেখকে হত্যা করা হয় বলে অভিযোগ। পরে তার মরদেহ উদ্ধার হওয়ার খবর পেয়ে নিহতের স্ত্রী মায়া খাতুন সলঙ্গা থানায় সুজাত আলীকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০০৮ সালের ৫ মে ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘদিন ধরে সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত এ মামলার রায় ঘোষণা করেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত