Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

২৬ বাংলা টিভি   13-Jul-2026   25

Photo

নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা


মোস্তফা কামাল, নড়াইল: নড়াইলে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আগামী ‘জুলাই-গণঅভ্যুত্থান দিবস’ পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই (সোমবার) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই  সভার আয়োজন করা হয়। নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় জেলার শীর্ষ সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের মহান চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দিবসটি সফল ও সার্থকভাবে উদযাপনের জন্য দিনব্যাপী বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ ও তা সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত থেকে দিবসটির কর্মসূচি প্রণয়নে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের সিইও আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল।
এছাড়াও গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা ও সাংবাদিক মোস্তফা কামাল।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ ও জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নড়াইলে অত্যন্ত গৌরবোজ্জ্বল পরিবেশে দিবসটি পালন করা হবে এবং এর মূল চেতনাকে ধারণ করে জেলার প্রতিটি স্তরে কর্মসূচি বিস্তৃত করা হবে।
 


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত