সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার জীবননগরে ব্যাটারী চালিত ভ্যান থেকে পড়ে গৃহবধুর মৃত্যু
২৬ বাংলা টিভি 21-Oct-2025 66
চুয়াডাঙ্গার জীবননগরে ব্যাটারী চালিত ভ্যান থেকে পড়ে গৃহবধুর মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কুলতলা গ্রামে পাখি ভ্যান থেকে পড়ে সামেনা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেল ১১টার দিকে কুলতলা মসজিদের সামনে দূর্ঘটনার কবলে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। সামেনা বেগম একই গ্রামের মরহুম আব্দুর রহমানের স্ত্রী। এদিকে,তার স্বামী আব্দুর রহমানও গত দুই মাস আগে মারা যান। সামেনা বেগমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান,দূর্ঘটনায় মারা যাওয়া সামেনা বেগমের পরিবারের কোন আপত্তি না থাকায় তার পরিবারের কাছে দাফনের জন্য ময়না তদন্ত ছাড়াই মরদেহ দিয়ে দেয়া হয়েছে।
news@26banglatv.com