Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

কক্সবাজারে নয় বছর পর রায় ঘোষণা, স্বজনদের কান্নায় ভেঙে পড়া সহোদর দুই শিশুহত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

২৬ বাংলা টিভি   21-Oct-2025   65

Photo

কক্সবাজারে নয় বছর পর রায় ঘোষণা, স্বজনদের কান্নায় ভেঙে পড়া সহোদর দুই শিশুহত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন


কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় অপহরণের পর সহোদর দুই শিশুকে হত্যার ঘটনায় আলোচিত মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আবদুল গণি এ রায় ঘোষণা করেন। দীর্ঘ নয় বছর বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় ঘোষণা হলে আদালত প্রাঙ্গণে উপস্থিত নিহত শিশুদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আব্দু শুক্কুর, আলমগীর হোসেন (প্রকাশ বুলু), মিজানুর রহমান ও মো. শহীদুল্লাহ।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন— আব্দুল মজিদ, ফাতেমা খাতুন, রাশেদা ও লায়লা বেগম।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৭ জানুয়ারি বিকেলে রামুর গর্জনিয়া ইউনিয়নের মোহাম্মদ ফোরকানের দুই ছেলে— মোহাম্মদ হাসান শাকিল (১০) ও মোহাম্মদ হোছাইন কাজল (৮)—পাড়ার পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন সন্ধ্যায় তাদের বাবার কাছে অচেনা নম্বর থেকে ফোন আসে। অপহরণকারীরা চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার টাকা না দিয়ে পুলিশে জানালে ক্ষুব্ধ হয়ে তারা দুই শিশুকে হত্যা করে।

২০ জানুয়ারি, তিন দিন পর গর্জনিয়া খাল থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুদের পিতা মোহাম্মদ ফোরকান বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। মামলায় নয়জনকে অভিযুক্ত করা হয়।

রায়ের পর নিহত শিশুদের পিতা মোহাম্মদ ফোরকান সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন পর হলেও আমি সন্তানের হত্যার ন্যায়বিচার পেয়েছি। আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি দ্রুত রায় কার্যকর হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু বলেন, এটি ছিল একটি নৃশংস ও হৃদয়বিদারক ঘটনা। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো, অপরাধীরা আইনের হাত থেকে রক্ষা পায় না।

স্থানীয়রা জানান, দুই ভাইয়ের হত্যার ঘটনায় রামুতে একসময় শোকের ছায়া নেমেছিল। আজকের রায়ে কিছুটা হলেও সেই শোকের ভার হালকা হয়েছে।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত