Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

যে সরকার মানুষের খোঁজ নেয় না, সেটা কোনো সরকারই না-ডা. শফিকুর রহমান

২৬ বাংলা টিভি   10-Jul-2026   56

Photo

যে সরকার মানুষের খোঁজ নেয় না, সেটা কোনো সরকারই না-ডা. শফিকুর রহমান


নিউজ ডেস্ক: সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার মানুষের বিপদে পাশে দাঁড়ালেই তা সার্থক হয়। যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, তাকে কোনো সরকারই বলা চলে না। আমরা চাই, সরকার মানুষের খোঁজ নেক, দায়িত্ব নেক এবং সমস্যা সমাধানেরও চেষ্টা করুকা

শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বন্যার কারণে নারী, শিশু ও প্রবীণেরা চরম কষ্টে আছেন। জরুরি ভিত্তিতে সেখানে পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছানো এবং ভবিষ্যতে যেন এমন বিপর্যয় না ঘটে, সেজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া দরকার।

বিরোধী দল হিসেবে সরকারের যেকোনো ভালো উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়ে জামায়াত আমির আরও বলেন, আমরা আপনাদের কষ্টে সহানুভূতি প্রকাশ ও কষ্টের অংশীদার হতে এসেছি। এ খাদ্য সামগ্রীগুলো রিলিফ না, এগুলো ভাই ও মা-বোনদের জন্য উপহার। আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে এ বিপদে আপনাদের ধৈর্য্য ধারণ করার শক্তি দান করেন। এও দোয়া করি, আল্লাহ যেন তাড়াতাড়ি আপনাদের এ বিপদ থেকে মুক্তি দেন এবং এ কষ্ট থেকে দীর্ঘস্থায়ী সমাধান দেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম ও ডাকসুর জিএস এস.এম ফরহাদসহ জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত