Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

২৬ বাংলা টিভি   05-Jul-2026   28

Photo

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার বাদ মাগরিব উপজেলার বৃত্তিপাড়া বাজারের মির্জাপুর-বৃত্তিপাগড়া ওমর (র) জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মসজিদের কমিটি গঠন নিয়ে ওই বৃত্তিপাড়া ও মির্জাপুর গ্রামে পদ প্রত্যাশীদের মাঝে বিরোধ চলছিলো। শুক্রবার মসজিদের কমিটি গঠন করা হয়। শনিবার বাদ মাগরিব সেই কমিটি ঘোষনা করতে গেলে বৃত্তিপাড়া গ্রামের পদবঞ্চিতরা প্রতিবাদ জানায়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে কাচেরকোল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদসহ আহত হয় অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত