Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দুর্লভপুর গ্রাম থেকে ১১৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক

২৬ বাংলা টিভি   05-Jul-2026   36

Photo

চুয়াডাঙ্গার দুর্লভপুর গ্রাম থেকে ১১৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক


রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ১১৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রাম থেকে একজনকে আটক করেছে ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) সদস্যরা।
রবিবার (৫ জুলাই) ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে তাকে আটক করা হয়।
আটক তাহের (৫৫) আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর পূর্বপাড়ার মরহুম সোহরাব উদ্দীনের ছেলে।
চুয়াডাঙ্গা পুলিশের মিডিয়া সেল থেকে এক বার্তায় জানানো হয়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই তোরগুল হাসান সোহাগ, এএসআই ফজলুল করিমসহ একদল সদস্য তাহেরের বাড়িতে অভিযান চালিয়ে ১১৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করেন।
আটক তাহেরের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত