Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুরের চুয়াডাঙ্গা গ্রামের ফরিদ পুলিশ ফাঁড়িতে হাতকড়া পরানোর সময় পালিয়ে যায়, পরে গ্রেফতার

২৬ বাংলা টিভি   04-Jul-2026   59

Photo

কোটচাঁদপুরের চুয়াডাঙ্গা গ্রামের ফরিদ পুলিশ ফাঁড়িতে হাতকড়া পরানোর সময় পালিয়ে যায়, পরে গ্রেফতার


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে হাতকড়া পরানোর সময় পুলিশের কাছ থেকে এক আসামী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়া আসামীর নাম ফরিদ হোসেন (২৮)। সে কোটচাঁদপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। চুরি ও মারধরের অভিযোগে তার মায়ের দায়েরকৃত মামলায় পরোয়ানাভুক্ত আসামী তিনি।

শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রাম থেকে পুলিশ ফরিদ হোসেন কে আটক করে। ওই সময় তাকে হাতকড়া পরানোর সময় কৌশলে ফরিদ হোসেন পালিয়ে যায়। পরে রাতভর শনিবার সকালে এক আত্মীয়ের বাড়ি থেকে ফরিদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ওসি আনসারুল হক (তদন্ত) বলেন অভিযান চালিয়ে তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে  


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত