Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষের স্বাস্থ্যসেবা প্রদান

২৬ বাংলা টিভি   04-Jul-2026   26

Photo

কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষের স্বাস্থ্যসেবা প্রদান


ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: 'সুস্থ সমাজ, সুন্দর আগামী'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ উদ্যোগের আয়োজন করে কালীগঞ্জ ছাত্র ও যুব সমাজ, ঝিনাইদহ।

শনিবার কালীগঞ্জ পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যপরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পে নারী ও শিশুদের জন্য আলাদা সেবার ব্যবস্থা ছিল। এছাড়া রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা প্রদান করা হয়। সকাল থেকে বিভিন্ন এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পে এসে সেবা গ্রহণ করেন।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পাওয়ার সুযোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। তারা এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

আয়োজকদের স্লোগান ছিল— "আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার, আসুন সুস্থ থাকি, সুস্থ দেশ গড়ি।"


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত