Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ন্যায্য প্রাপ্যর দাবিতে শহীদ নুর আলী ডিগ্রী কলেজে শিক্ষকদের মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ।

২৬ বাংলা টিভি   21-Oct-2025   64

Photo

ন্যায্য প্রাপ্যর দাবিতে শহীদ নুর আলী ডিগ্রী কলেজে শিক্ষকদের মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ।


কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি:

শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শহীদ নূর আলী ডিগ্রী কলেজের শিক্ষকবৃন্দ আজ কলেজ প্রাঙ্গণে প্রতীকী আন্দোলন কর্মসূচি পালন করেছেন। তারা মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নিয়ে তাদের দাবি প্রকাশ করেছেন।

শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে ২০% বাড়ি ভাতা সহ অন্যান্য যৌক্তিক সুবিধা প্রদানের দাবি জানিয়ে আসছেন, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো তা বাস্তবায়ন করেনি। এ অবস্থায় তারা বাধ্য হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের পথ বেছে নিয়েছেন।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ শিক্ষকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত না হওয়ায় তারা অবহেলিত অবস্থায় পড়েছেন।” তারা দ্রুত তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিবাদ কর্মসূচির সময় শিক্ষকদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ছিল, যেখানে লেখা ছিল

“ন্যায্য প্রাপ্য চাই”, “২০% বাড়ি ভাতা বাস্তবায়ন কর”, ইত্যাদি।

আন্দোলন শেষে শিক্ষকরা জানান, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে যাবে।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত