Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, খাটের নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না আসামি আকাশের, যশোর থেকে গ্রেফতার

২৬ বাংলা টিভি   03-Jul-2026   17

Photo

নড়াইলে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, খাটের নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না আসামি আকাশের, যশোর থেকে গ্রেফতার


মোস্তফা কামাল,নড়াইল : নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেনকে নির্মম নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু হয়। এই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আকাশ বিশ্বাসকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার নারকেলবাড়িয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকাশ বিশ্বাস নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়ার বাসিন্দা। তিনি এই নির্মম হত্যাকাণ্ডের এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই আসামি আকাশ এলাকা ছেড়ে পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি যশোরে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে আছেন।
আজ ভোরে সেখানে নড়াইল সদর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি আকাশ নিজেকে বাঁচাতে ঘরের খাটের নিচে লুকিয়ে পড়েছিলেন। তবে পুলিশের চোখ ফাঁকি দিতে পারেননি তিনি। সেখান থেকেই তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ওয়ান্টেড এই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুন সকালে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রামের বাসিন্দা ও মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে জানা যায়, একটি ভ্যান চুরির সন্দেহে গোবরা মালোপাড়া এলাকার কয়েকজন ব্যক্তি আনোয়ারকে ধরে নিয়ে যায়।
সেখানে একটি গাছের সঙ্গে তাকে শক্ত করে বেঁধে সারারাত ধরে অমানবিক ও নির্মম নির্যাতন চালানো হয়। লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি মারধরের কারণে আনোয়ার গুরুতর জখম ও রক্তাক্ত হন।
পরদিন স্থানীয় এক ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্যের মাধ্যমে খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে। তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গত বৃহস্পতিবার (২ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনোয়ার।
এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত