Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

২৬ বাংলা টিভি   03-Jul-2026   34

Photo

নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল


স্পোর্টস ডেস্ক: ক্রোয়েশিয়ার বিপক্ষে নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। টরন্টো স্টেডিয়ামে শুক্রবার (৩ জুলাই) অবিশ্বাস্য এক ম্যাচের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হওয়ায় জয় নিশ্চিত হয় পর্তুগালের। 

 শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। চতুর্থ মিনিটেই রাফায়েল লিয়াওয়ের দারুণ দৌড়ের পর ব্রুনো ফার্নান্দেজ টানা দুটি শট নিলেও দুবারই অসাধারণ সেভ করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। এরপরও কয়েকটি সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।

বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে বক্সের জটলা থেকে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। 

গোল হজমের পর আক্রমণের ঝড় তোলে পর্তুগাল। ৬০তম মিনিটে রোনালদো বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। তবে ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে সমতা ফেরান পর্তুগিজ অধিনায়ক। বিশ্বকাপের নকআউট পর্বে এটি ছিল রোনালদোর ক্যারিয়ারের প্রথম গোল, পাশাপাশি এবারের আসরে এটি তার তৃতীয় গোল।

এরপর ম্যাচ জয়ের দারুণ সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। ৭৫তম মিনিটে মাতেও কোভাচিচের শক্তিশালী দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলেও গোলের চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু দুর্দান্ত ডাইভ দিয়ে নিশ্চিত গোল রুখে দেন গোলরক্ষক দিয়োগো কস্তা।

৮১তম মিনিটে রোনালদোকে তুলে নিয়ে রুবেন নেভেসকে মাঠে নামান কোচ রবার্তো মার্তিনেজ। মাঠ ছাড়ার সময় পর্তুগিজ মহাতারকাকে কিছুটা হতাশই দেখা যায়।

তবে শেষ হাসি হাসে পর্তুগাল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রাফায়েল লিয়াওয়ের নিখুঁত ক্রসে দুই ডিফেন্ডারের মাঝখান থেকে উড়ে এসে হেডে বল জালে জড়ান গনসালো রামোস। সেই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

শেষ মুহূর্তে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ে একবার বল জালেও পাঠিয়েছিল তারা। কিন্তু ভিএআরের পর অফসাইডের সিদ্ধান্ত আসায় গোলটি বাতিল হয়। ফলে রুদ্ধশ্বাস এই লড়াইয়ে ২-১ গোলের জয় নিয়েই বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে পর্তুগাল।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত