সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুরে নজরুল বর্ষ পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
২৬ বাংলা টিভি 02-Jul-2026 22
মহেশপুরে নজরুল বর্ষ পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা: ২রা জুলাই রোজ বৃহেস্পতিবার সকাল ১১ঘটিকায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নজরুল বর্ষ পালন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব,মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ বাহাউল ইসলাম, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সাহেব আলী খান, পৌর কমান্ডার মোঃ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা দ্বীপা সহ বিভিন্ন শ্রেনী পেষার সুধীজন ব্যাক্তি ব্যক্তিবর্গ। এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
news@26banglatv.com