Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ‘নজরুল মঞ্চ’ উদ্বোধন ও ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

২৬ বাংলা টিভি   02-Jul-2026   31

Photo

নড়াইলে ‘নজরুল মঞ্চ’ উদ্বোধন ও ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা


নড়াইল প্রতিনিধি:
নড়াইলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শিল্পকলা একাডেমী চত্বরে নবনির্মিত ‘নজরুল মঞ্চের’ উদ্বোধন করা হয়েছে।আজ (২ জুলাই,বৃহসপতিবার ) সকাল ১১ টায় জেলা প্রশাসক এই মঞ্চের উদ্বোধন করেন। নজরুল মঞ্চের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে  বিশেষ অতিথি  ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল,বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফর, বিশিষ্ট নজরুল গবেষক এইচ এম সিরাজ, এবং নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবর রশিদ লাবলু প্রমুখ।

নড়াইলে ‘নজরুল মঞ্চ’ উদ্বোধন ও ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা


একই সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের  জন্মবার্ষিকী উদযাপন এবং ‘নজরুল বর্ষ  পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে এই সংক্রান্ত বিস্তারিত সিদ্ধান্ত ও কর্মসূচি গ্রহণ করা হয়। সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে  প্রধানমন্ত্রীর ‘নজরুল বর্ষ’ ঘোষণার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা ঘটে।
এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় সুধীজন সভায় অংশ নেন।এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় কবির জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীতের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত