Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার, যাচ্ছিল কোথায়

২৬ বাংলা টিভি   01-Jul-2026   37

Photo

ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার


২৬ বাংলা রিপোর্ট:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার একদিন পর বুধবার (১ জুলাই) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই চার শিক্ষার্থী সিলেটের গোয়াইনঘাট যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষা করছিল। ঘটনার পর স্বস্তি ফিরেছে তাদের পরিবারে, তবে কী কারণে তারা বাড়ি ছেড়েছিল, তা নিয়ে তদন্ত চলছে।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, বিকেলে খবর পেয়ে পুলিশ কদমতলী বাস টার্মিনালের যাত্রী বিশ্রামাগার থেকে চার ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বেড়ানোর উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়েছিল। তারা প্রথমে দিনাজপুর হয়ে বাসে করে সিলেটে আসে এবং পরে গোয়াইনঘাটে যাওয়ার পরিকল্পনা করেছিল। বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। পরিবারের লোকজন থানায় পৌঁছানোর পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চার ছাত্রী সিলেটে উদ্ধার।

অন্যদিকে, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতেই পুলিশ জানতে পারে, নিখোঁজ শিক্ষার্থীরা ঢাকার দিকে যাচ্ছে। পরে তাদের অবস্থান সিলেটে শনাক্ত করা হলে দক্ষিণ সুরমা থানার পুলিশের সহযোগিতায় বুধবার দুপুরের দিকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি চার ছাত্রী। তারা সবাই বালিয়াডাঙ্গী উপজেলার একই গ্রামের বাসিন্দা এবং একই বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণির এবং একজন অষ্টম শ্রেণির ছাত্রী। নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে মঙ্গলবার রাতেই চারজনের পরিবার বালিয়াডাঙ্গী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করে।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, সিলেট শহরের একটি বাস কাউন্টারে অপেক্ষারত অবস্থায় চার শিক্ষার্থীকে শনাক্ত করা হয়। তারা গোয়াইনঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তারা মানবপাচার চক্রের প্রলোভন বা খপ্পরে পড়ে সিলেটে যেতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, বালিয়াডাঙ্গী থানার একটি পুলিশ দল চার শিক্ষার্থীকে সিলেট থেকে ঠাকুরগাঁওয়ে ফিরিয়ে আনতে রওনা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত থাকবে। পুলিশ বলছে, চার শিক্ষার্থীর সঙ্গে কারা যোগাযোগ করেছিল, কীভাবে তারা এত দূর পৌঁছাল এবং এর পেছনে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত