Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ১৬-এ মরোক্কো

২৬ বাংলা টিভি   30-Jun-2026   15

Photo

নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ১৬-এ মরোক্কো


স্পোর্টস ডেস্ক:

নাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬-এ জায়গা করে নিয়েছে মরক্কো। মঙ্গলবার (৩০ জুন) রাউন্ড অব ৩২-এর ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতা থাকায় খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ইতিহাসের পুনরাবৃত্তি করে আফ্রিকার দলটি।

মেক্সিকোর মন্টেরেতে অনুষ্ঠিত ম্যাচে ১২০ মিনিটের লড়াইয়েও দুই দলের ব্যবধান গড়ে ওঠেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে স্নায়ুচাপ সামলে ফেভারিট নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করে মরক্কো।

টাইব্রেকারে দুই দলই প্রথম পাঁচ শটের মধ্যে দুটি করে মিস করে। নেদারল্যান্ডসের হয়ে তিউন কুপমাইনার্স ও আউট ভেগহর্স্ট গোল করলেও জাস্টিন ক্লুইভার্ট, কুইন্টেন টিম্বার ও ক্রিসেন্সিও সামারভিল ব্যর্থ হন। অন্যদিকে মরক্কোর হয়ে সুফিয়ান রাহিমি, শামসেদিন তালবি ও ইসমাইল সাইবারি গোল করেন। এল আইনাউই ও আশরাফ হাকিমি শট মিস করলেও শেষ পর্যন্ত জয় পায় মরক্কো।

ম্যাচের শুরু থেকেই নেদারল্যান্ডসের আক্রমণভাগকে চাপে রাখে মরক্কো। ২১তম মিনিটে আশরাফ হাকিমির দূরপাল্লার জোরালো শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক বার্ট ফেরব্রুগেন। প্রথমার্ধের যোগ করা সময়ে হাকিমির ফ্রি-কিক থেকে ইসমাইল সাইবারি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করলে বিরতিতে গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় নেদারল্যান্ডস। ৪৮তম মিনিটে রায়ান গ্রাভেনবার্খের শট রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। এরপর ৭১তম মিনিটে একসঙ্গে দুটি পরিবর্তন আনেন ডাচ কোচ। ব্রায়ান ব্রবি ও নাথান আকের জায়গায় মাঠে নামেন আউট ভেগহর্স্ট ও তিউন কুপমাইনার্স।

কোচের সেই সিদ্ধান্ত দ্রুতই ফল দেয়। ৭২তম মিনিটে ভেগহর্স্টের হেড থেকে বল পেয়ে ক্রিসেন্সিও সামারভিল ডিফেন্ডারদের চাপের মধ্যেও কোডি গাকপোর কাছে বল বাড়িয়ে দেন। সহজ ফিনিশে গোল করে নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন গাকপো।

তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মরক্কো। ম্যাচের ৯০তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে সমতা ফেরান ডিফেন্ডার ইসা দিওপ। মরক্কোর জার্সিতে এটি ছিল তার প্রথম আন্তর্জাতিক গোল, যা দলকে ম্যাচে ফিরিয়ে আনে।

অতিরিক্ত সময়েও আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দৃঢ় মানসিকতার পরিচয় দিয়ে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে মরক্কো। এই জয়ে নেদারল্যান্ডসকে বিদায় করে বিশ্বকাপের শেষ ১৬-এ জায়গা করে নেয় আফ্রিকার প্রতিনিধিরা।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত