Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

জার্মানিকে কাঁদিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে

২৬ বাংলা টিভি   30-Jun-2026   28

Photo

জার্মানিকে কাঁদিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে


স্পোর্টস ডেস্ক:

রোমাঞ্চে ভরা এক লড়াই শেষে পেনাল্টি শুটআউটে জার্মানিকে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই ইতিহাস গড়ে দক্ষিণ আমেরিকার দলটি। বিশ্বকাপে এই প্রথম পেনাল্টি শুটআউটে হারল জার্মানি।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে হুলিও এনসিসোর হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে কাই হাভার্টজ গোল করে জার্মানিকে সমতায় ফেরান। চলতি আসরে এটি ছিল তার তৃতীয় গোল। অতিরিক্ত সময়ে জোনাথান টাহর একটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে নায়ক হয়ে ওঠেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। তিনি কাই হাভার্টজ ও নিক ভল্টেমাডের শট ঠেকিয়ে দেন। যদিও প্যারাগুয়ের দুই খেলোয়াড়ও সুযোগ নষ্ট করেন। শেষ পর্যন্ত জোনাথান টাহর শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে হোসে কানালে সফলভাবে পেনাল্টি থেকে গোল করে দলকে ঐতিহাসিক জয় এনে দেন।

২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম নকআউট পর্বে খেলেছিল জার্মানি। তবে সেই প্রত্যাবর্তন সুখকর হলো না। আরেকটি হতাশাজনক বিদায় নিয়ে মাঠ ছাড়তে হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

জার্মানকে বিদায় করে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে প্যারাগুয়ে। সেখানে তাদের পরবর্তী প্রতিপক্ষ নির্ধারিত হবে সুইডেন ও ফ্রান্সের ম্যাচের ফলাফলের ওপর।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত