Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জ পৌরসভায় ৫১ কোটি ৪৩ লাখ টাকার বাজেট ঘোষণা

২৬ বাংলা টিভি   29-Jun-2026   20

Photo

কালীগঞ্জ পৌরসভায় ৫১ কোটি ৪৩ লাখ টাকার বাজেট ঘোষণা


ঝিনাইদহ প্রতিনিধি:
পরিকল্পনা যখন নিখুঁত, উন্নয়ন তখন মজবুত এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আয়-ব্যয় সমান রেখে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৫১ কোটি ৪৩ লাখ ৭ হাজার ২৯০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে কালীগঞ্জ পৌরসভার সভাকক্ষে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ । এ সময়ে লিখিত বাজেট পেশ করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ কবির হাচান।

এ বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ও বক্তব্য রাখেন ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম- সম্পাদক বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি,যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান মিলন কালিগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার মোল্লা , গণমাধ্যমকর্মি সোহেল আহমেদ,হুমায়ুন কবির।

এছাড়া বাজেট অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোতালেব,নবচিত্র পত্রিকার সম্পাদক -প্রকাশক শহিদুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য আয়-ব্যয় সমান রেখে কালীগঞ্জ পৌরসভার ৫১ কোটি ৪৩ লাখ ৭ হাজার ২৯০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেন ব্যবস্থার উন্নয়ন, সড়ক বাতি ব্যবস্থা, বাসস্ট্যান্ড উন্নয়ন, ডাম্পিং স্টেশন নির্মাণ, মশক নিধন, বৃক্ষরোপণ, কঞ্জারভেন্সি কার্যক্রম গতিশীলকরণ, শিক্ষা সাংস্কৃতিক ও খেলাধুলার মান উন্নয়ন এবং হাট-বাজার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত