Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে সাড়ে ৪ লাখ টাকা চাঁদা না পেয়ে চিকিৎসক পরিবারে সন্ত্রাসী হামলা, কুপিয়ে জখম

২৬ বাংলা টিভি   29-Jun-2026   19

Photo

কালীগঞ্জে সাড়ে ৪ লাখ টাকা চাঁদা না পেয়ে চিকিৎসক পরিবারে সন্ত্রাসী হামলা, কুপিয়ে জখম


ঝিনাইদহ প্রতিনিধি :

কালীগঞ্জ  ২৮ জুন: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে সাড়ে ৪ লাখ টাকা চাঁদা না পেয়ে এক চিকিৎসক ও তার পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। হামলায় চিকিৎসক ডা. বুরাক হোসেন কবিরসহ পরিবারের একাধিক সদস্য গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র ডা. বুরাক হোসেন কবিরের কাছে সাড়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, শনিবার রাতে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত একদল হামলাকারী ডা. বুরাকের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে রক্ষা করতে গেলে পরিবারের সদস্যদেরও মারধর ও কুপিয়ে জখম করা হয়। হামলায় চিকিৎসকের হাতে গুরুতর আঘাত লাগে।

আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন স্বজনরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। রক্তাক্ত পোশাক দেখিয়ে তারা বলেন, একজন চিকিৎসকের ওপর এমন নৃশংস হামলা পুরো এলাকাবাসীকে হতবাক করেছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, একজন চিকিৎসক ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত