Logo
বুধবার | ১২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

শতভাগ নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের ঘোষণা শিক্ষামন্ত্রীর

২৬ বাংলা টিভি   28-Jun-2026   28

Photo

শতভাগ নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের ঘোষণা শিক্ষামন্ত্রীর


নিউজ ডেস্ক:

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা শতভাগ নকলমুক্ত ও কোনো ধরনের প্রভাব ছাড়াই আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

রোববার (২৮ জুন) সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্রপ্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যোগ্যতার যথাযথ মূল্যায়নের জন্য পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। কোনো ধরনের অসদুপায়, অনিয়ম কিংবা প্রশ্নফাঁসের চেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন আইনি জটিলতা ও মামলা সংক্রান্ত সমস্যার কারণে অনেক সময় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এসব সমস্যা কাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

মতবিনিময় সভায় সিলেট শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কেন্দ্রপ্রধান উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন পরীক্ষার প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা এবং নিরাপত্তা বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত