Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা গাজীপুর

কালিয়াকৈরে সিজারের পর প্রসূতি মায়ের রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগ

২৬ বাংলা টিভি   20-Oct-2025   81

Photo

কালিয়াকৈরে সিজারের পর প্রসূতি মায়ের রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগ


কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ভূল চিকিৎসার পর প্রসূতি মায়ের রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগ  উঠেছে একটি বেসরকারি ক্লিনিক রুমাইছা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। রোববার সকাল ৮টার দিকে ওই নারীর প্রসব ব্যথা উঠলে এসময় পরিবারের লোকজন দ্রুত তাকে নিয়ে রুমাইছা হসপিটালে ভর্তি করেন।

সোমবার (২০অক্টোবর)ভোর রাতে রুমাইছা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটেছে।

নিহত খাদেজার বাড়ি উপজেলার চাপাইর ইউনিয়নের চাপাইর গ্রামের আবিরের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে প্রসূতি মা খাদেজার প্রসব ব্যথা উঠে এসময় পরিবারের লোকজন দ্রুত তাকে নিয়ে রুমাইছা হসপিটালে ভর্তি করে। রাত ৯টার দিকে অপরাশেন থিয়েটার নিয়ে যায়। পরে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তান জন্ম দেয়। রাতভর নানা নাটকের পর অপরাশেন থিয়েটার থেকে ওই হাসপাতালের সিটে নিয়ে যায়। এতেও রক্তক্ষরণ বন্ধ হয়নি। পর সোমবার ভোরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সাভার এনাম মেডিকেলে হাসপাতালে পাঠালে রাস্তায় ওই নারী মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম। ওই প্রসূতি মায়ের মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের লোকজনের সাথে দফায় দফায় বৈঠক বসে। পরে তাদের সাথে আপোষ মীমাংসা হয় বলে জানা গেছে। এ ঘটনাটি সামাজিক ফেইসবুকে ভাইরাল হলে সংবাদকর্মীরা ও বেসরকারি ক্লিনিকে পৌছাইলে কর্তৃপক্ষ তাদের বিষয়টি টের পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে যাই বলে অভিযোগ পাওয়া গেছে। তবে নিহতের মৃতদেহটি উপজেলা চাপাইর গ্রামে তার স্বামীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রুমাইছা জেনারেল 

হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মানিক মোল্লার মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন,এবিষয়ে আপনার সাথে পরে দেখা করবো বলে ফোনটা কেটে দেন।

   উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহামেদ জানান,

তদন্ত করে দ্রুত হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

স্বর্গের লোভ দেখিয়ে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: যিশুর সঙ্গে সাক্ষাৎ এবং স্বর্গে যাওয়ার...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত