Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

রামপালে মৎস্যঘের দখলের অভিযোগে ব্যাবসায়ীর সংবাদ সম্মেলন

২৬ বাংলা টিভি   20-Oct-2025   62

Photo

রামপালে মৎস্যঘের দখলের অভিযোগে ব্যাবসায়ীর সংবাদ সম্মেলন


রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || 

রামপালে মৎস্যঘের দখল লুটপাট ও মারপিটের অভিযোগে ব্যাবসায়ী মেহেদী হাসান মিন্টু সংবাদ সম্মেলন করেছেন। সোমবার বেলা ১১ টায় প্রেসক্লাব রামপাল এ উপস্থিত হয়ে তিনি সংবাদ সম্মেলনটি করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিন্টু জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বহির অভ্যন্তরে পিডিবির কাছ গত ইং ০১-১২-২০২৪ তারিখে ৯ লক্ষ টাকা পরিশোধ করে ৭৫ একরের ঘেরটি লিজ নেন। তিনি লিজ গ্রহণের পরে মাছ পোনা ছেড়ে প্রায় ৯ মাস ধরে ঘেরটি পরিচালনা করে আসছিলেন। গত ১৫ অক্টোবর দুপুর অনুমান সাড়ে ১২ টার সময় বর্ণি গ্রামের আসাদ শেখ, তার ছেলে আল ইমরান জনি, জুয়েলসহ কতিপয় লোকজন তার মৎস্যঘেরে চড়াও হয়। তারা তার ঘেরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নেয়। এতে তার প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়। সংবাদ সম্মেলনে তিনি আরো উল্লেখ করেন, এ ছাড়াও প্রতিপক্ষরা তাকে ১৭ অক্টোবর শুক্রবার দুপুরে কালিবাড়ির মোড়ে কাসেমের দোকানের সামনে আটক করে মারপিট করে এবং জীবনে শেষ করে ফেলার হুমকি দেয়। এতে বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপসহ ঘেরটি ফিরে পেতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়টি নিয়ে অভিযুক্ত জনি ও জুয়েলের সাথে কথা হলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র একটি সংরক্ষিত এলাকা। সেখানে আমাদের কোন ঘের নেই। তারা উল্টো প্রশ্ন করেন, সেখানে মেহেদী হাসান মিন্টু ঘের করে বলে শুনেছেন। তবে তারা সাংবাদিকদের সরোজমিনে পরিদর্শনে গিয়ে খোজ নেওয়ার অনুরোধ করে বলেন, কারো যাওয়ার সুযোগ নেই, কিন্তু মিন্টু কি করে ঘের করেন


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত