Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ।

২৬ বাংলা টিভি   25-Jun-2026   25

Photo

মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ।


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ২৫ তারিখ সকাল ১০টায় মহেশপুর উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 

“সরকারের উন্নয়ন কর্মসূচির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন করা। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। একটি সেলাই মেশিন একটি পরিবারের আয়ের পথ তৈরি করতে পারে, একটি হুইল চেয়ার একজন প্রতিবন্ধী মানুষের চলার শক্তি বাড়াতে পারে। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “সরকারি সহায়তা সঠিক মানুষের হাতে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। এই উপকরণগুলো সুবিধাভোগীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।”

অনুষ্ঠানে বিভিন্ন উপকরণের মধ্যে সেলাই মেশিন ৪৫টি, আলমারি ১২টি, হুইল চেয়ার, হাসপাতালের জন্য আইপিএসসহ অন্যান্য সামগ্রী এবং খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান, মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এটিএম খায়রুজ্জামান, মহেশপুর উপজেলা জামায়াতের আমির মোঃ ফারুক আহমেদ, জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, পৌর জামায়াতের আমির মোঃ নওফেল আহমেদ, মহেশপুর আদর্শ প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি মোঃ সারোয়ার হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সুবিধাভোগীরা সরকারি সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত