Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

২৬ বাংলা টিভি   25-Jun-2026   35

Photo

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুর চাঞ্চল্যকর  মুকুল মল্লিক হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড। 
আজ দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৭ সালের ৬ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে নিখোঁজ হন মুকুল মল্লিক। পরে ১৩ এপ্রিল হরিণাকুণ্ডু থানার গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 
এই ঘটনায় নিহতের মা আর্জিনা বেগম বাদী হয়ে ওই দিনই হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরোকিয়ার জেরে হত্যা হয়েছে মর্মে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে  ২০১৮ সালের ৬ জুন  আদালতে চার্জশিট দাখিল করেন।  দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত আজ দুপুরে ৩ জনের যাবজ্জীবন ও ২ জনের বেকসুর খালাস প্রদান করেন। 
মামলার অন্যতম আসামি আলমগীর হোসেন  পলাতক রয়েছেন।
আদালত তার বিরুদ্ধে সাজা উল্লেখ করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নিহতের স্ত্রী মোছাঃ ফিরোজা খাতুন, মোঃ আলমগীর হোসেন ও মোঃ বিল্লাল হোসেন।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি মোঃ ফারুক হোসেন ও মোঃ মাসুদ রানাকে বেকসুর খালাস দিয়েছে আদালত ।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত