Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

২৬ বাংলা টিভি   25-Jun-2026   24

Photo

নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন


নড়াইল প্রতিনিধি:
নড়াইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুন বৃহসপতিবার দুপুরে নড়াইল সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং নড়াইল সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ইসমাইল হোসেন বাপ্পি,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু,সিনিয়র সায়বাদিক কাজি হাফিজুর রহমান,খায়রুল আরেফিন রানা,এম মুনির চৌধুরী প্রমুখ। 
সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমের সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ সময় জানানো হয়, আগামী ২৮ জুন সকাল থেকে জেলা জুড়ে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। নির্দিষ্ট বয়সের শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন ডাঃ রশিদ। অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নড়াইল জেলায় এবার মোট ৯০ হাজার ৬শত ৫ জন শিশুকে (৬-১১ মাস এবং ১২-৫৯ মাস বয়সী) ক্যাপসুল খাওয়ানো হবে#


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত