Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৭ হাজার টাকা

২৬ বাংলা টিভি   24-Jun-2026   6

Photo

কালীগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৭ হাজার টাকা


ঝিনাইদহ, প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৪ জুন) জেলা প্রশাসন ঝিনাইদহের সহযোগিতায় কালীগঞ্জ উপজেলা মাছ বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬ক(খ) ধারায় দুই দোকান মালিককে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৮২ কেজি নিষিদ্ধ অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।মোবাইল কোর্টে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন। পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ র‌্যাব-৬ ব্যাটালিয়ন ও জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণকারী ও আইন অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত