Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

পূজা দেখতে যাওয়ার পথে গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

২৬ বাংলা টিভি   24-Jun-2026   23

Photo

পূজা দেখতে যাওয়ার পথে গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত


জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় জয়ন্ত সরকার (১৮) নামে এক যুবকের নিহত হয়েছেন। বন্ধুদের সঙ্গে গঙ্গা পূজা দেখতে যাওয়ার পথে  মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি নিহত হন।

আজ বুধবার (২৪ জুন) বিকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত যুবক পৌরসভার ঝাউদিয়া গ্রামের বিনানন্দ সরকারের ছেলে।

‎পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলযোগে উপজেলার বকশিপুর গ্রামে গঙ্গা পূজা দেখতে যাচ্ছিলেন জয়ন্ত। মোটরসাইকেলটি তিনিই চালাচ্ছিলেন। পথে রঘুনন্দনপুর গ্রামের মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি কড়াই গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাশেদ আল মামুন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যক্তি হাসপাতালে পৌছানোর আগেই মারা যান।

‎

‎শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পারিবারিক ভাবে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। 


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত