Logo
বুধবার | ১০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

৭ দফা দাবিতে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

২৬ বাংলা টিভি   20-Oct-2025   51

Photo

৭ দফা দাবিতে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান


কুড়িগ্রাম প্রতিনিধি: 

চলমান শিক্ষক আন্দোলনের সমর্থনে ও বাড়ী ভাড়া ৪৫ শতাংশ বৃদ্ধি ও এমপিওভুক্তিসহ ৭ দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৪৫ শতাংশ নির্ধারণ, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা প্রদান, শতভাগ উৎসব ভাতা নিশ্চিতকরণ, প্রস্তাবিত ১ হাজার ৮৯টি ইবতেদায়ি মাদরাসাকে দ্রুত এমপিওভুক্ত করা, নন-এমপিও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় আনা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সকল বকেয়া পরিশোধ এবং স্বৈরাচারী সরকারের আমলে এমপিওভুক্ত শিক্ষক যারা এখনও পাওনা বুঝে পাননি, তাদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধের দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে জেলা সভাপতি অধ্যাপক আবদুল জলিলের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত-শত শিক্ষক অংশ নেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সমানে এক সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, অথচ শিক্ষক সমাজ আজও অবহেলিত। দীর্ঘদিন ধরে যৌক্তিক দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি।

তারা অভিযোগ করেন, অবসরভাতা ও কল্যাণ তহবিলের পাওনা পরিশোধে অনৈতিক বিলম্বের কারণে অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা জরুরি।

বিক্ষোভ সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে শিক্ষক সমাজ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত