Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩

২৬ বাংলা টিভি   22-Jun-2026   30

Photo

বেনাপোল প্রতিনিধি :

বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পণ্য পাঠানোর নাম করে কোটি টাকার উচ্চ শুল্কের বাণিজ্যিক পণ্য পাচারের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই জালিয়াতি ও চোরাচালান চক্রের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বেনাপোল কাস্টমস হাউজের এক সহকারী রাজস্ব কর্মকর্তাসহ ৩জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন-বেনাপোল কাস্টমস হাউসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জী (৩৮),  ট্রাকের চালক মহসিন আলী (৩৪) ও হেলপার জাহিদ হাসান (২১)।
সোমবার (২২ জুন) দিবাগত রাত দুইটার দিকে বিভিন্ন সময়ে বিজিবির অভিযানে উদ্ধারকৃত এবং চেকপোস্ট কাষ্টমসে যাত্রীদের কাছ থেকে সিজারকৃত পন্য বেনাপোল কাস্টমস গোডাউনে রক্ষিত ভারতীয় মালামাল প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের পাঠানোর নাম করে চুরি করে পাচারের সময় পণ্য চালানটি বেনাপোল বাজার থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৮ জন বিজিবি সদস্যের সফল অভিযানে ঢাকা মেট্রো-ট ২৪-৫৬২১ নম্বরের একটি ট্রাক বোঝাই পন্যের চালানটি আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে পাঠানোর নাম করে একটি অসাধু চক্র বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-থ্রি পিচ ও কসমেটিকসের একটি চালান নিয়ে বন্দরের বেনাপোল বাজার পার হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমরা ঊদ্ধতন কর্মকর্তার নির্দেশে বেনাপোল দূর্গাপুর মোড়ে অভিযান পরিচালনা করে একটি ট্রাক আটক করে ক্যাম্পে আনা হয়। পওে তল্লাশী ট্রাকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পন্য পাওয়া যায়। উদ্ধারকৃত ভারতীয় বিভিন্ন প্রকার মালামালের হিসাব ও বাজারমূল্য নির্ধারণের কার্যক্রম চলমান রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মালামালগুলো বেনাপোল কাস্টমস হাউসের গোডাউন থেকে অবৈধভাবে চুরি করে পরিবহন করা হচ্ছিল।
 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বিভিন্ন প্রকারের কসমেটিক্স বোঝাই একটি ট্রাকসহ ৩জনকে আটক করেছে। আটককৃত পন্যের হিসাব এবং সিজারমূল্য নির্ধারণ ও আটক আসামিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। #


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত