Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইল সদর হাসপাতালে সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   22-Jun-2026   27

Photo

নড়াইল সদর হাসপাতালে সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি:
"দুরাবস্থাগ্রস্ত রোগীদের কল্যাণে মানবিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে নড়াইল আধুনিক সদর হাসপাতালে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২২  জুন সোমবার দুপুরে  সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সমাজসেবা কার্যক্রমের অগ্রগতি, সেবার মানোন্নয়ন এবং অসহায় রোগীদের জন্য সহায়তা তহবিল সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
"দুরাবস্থাগ্রস্ত রোগীদের কল্যাণে মানবিক ও সামাজিক সহায়তা প্রদান এবং হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের ভূমিকা শীর্ষক এই সেমিনার নড়াইল আধুনিক সদর হাসপাতালে সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফ্ফারের সভাপতিত্বে তত্ত্বাবধায়ক  সেমিনারের আয়োজন করে হাসপাতাল সমাজসেবা কার্যালয়, আধুনিক সদর হাসপাতাল, নড়াইল। সেমিনারে নির্ধারিত বিষয়ের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. সাফায়েত হোসেন তালুকদার।
সেমিনারে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, জেলা প্রশাসকের প্রতিনিধি, সদর হাসপাতালের আরএমও ডা. সুব্রত কুমার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ টি এম মাসুদ হোসেন, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের নির্বাহী কমিটির সহ-সভাপতি  মো. শহিদুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদার, কমিটির সহ-সভাপতি সৈয়দ তাকিউর রহমান, সাধারণ সম্পাদক ও রেজিস্ট্রেশন অফিসার তমা রায়, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মুন্সী শাহিনুল্লাহ মোহন, সাপ্তাহিক নড়াইলকণ্ঠের সম্পাদক ও স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান প্রমুখ।
এ সময় সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আলিমুজ্জামান সেতু, ডা. সজল বকসি, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুজা উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেমিনারে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জানানো হয়, গত ১০ মাসে সমাজসেবা কার্যক্রমের আওতায় প্রায় এক হাজার ৩৩ জন অসহায় ও দুস্থ রোগীকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।
সভায় সেবার মান আরও উন্নত করতে প্রতি মাসে একটি নির্দিষ্ট ব্যয়সীমা নির্ধারণ, রোগীদের জন্য নির্ধারিত ফার্মেসি থেকে ওষুধ ক্রয়ের ব্যবস্থা, সমাজসেবা কার্যক্রম সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং জেলা পরিষদ প্রশাসকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তহবিলভিত্তিক সহায়তার আবেদন জানানোর প্রস্তাব উত্থাপন করা হয়।
বক্তারা বলেন, বর্তমানে সদর হাসপাতালটি আড়াইশ শয্যায় উন্নীত হওয়ায় রোগীর সংখ্যা প্রায় দশগুণ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় দরিদ্র ও দুরাবস্থাগ্রস্ত রোগীদের সহায়তায় প্রতিবছর ২০ থেকে ৩০ লাখ টাকার অনুদান নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।#
 


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত